Dhaka ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়’— হাইকোর্টের আদেশ স্থগিত জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেফতার আরব আমিরাতের ভিসা জটিলতায় বাংলাদেশিরা আমেরিকার আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাকসু ভিপির বিশ্বকাপে বড় স্কোয়াড চায় অস্ট্রেলিয়া দেশের সব দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক: শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

এক বছর পর ফের চালু হলো বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 13

এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট।

রোববার দিবাগত রাত ২টা ২৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশে ছেড়ে যায়।

ফ্লাইটটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এ সময় উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রী জানান, ভবিষ্যতে বিমানের কোনো রুট বন্ধ করা হবে না; বরং পর্যায়ক্রমে আরও আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে।

তিনি বলেন, ঢাকা-নারিতা রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্যিক-অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে।

প্রতিমন্ত্রী জানান, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশির কথা বিবেচনায় রেখে ফ্লাইটটি পুনরায় চালু করা হয়েছে এবং ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক বছর পর ফের চালু হলো বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

প্রকাশের সময় : ০১:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬