Dhaka ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ট্রেনের সঙ্গে বাস-অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ১, আহত ৭

নাহিদ হাসান
  • প্রকাশের সময় : ০১:৩০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 91

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার চতুর্মুখী সংঘর্ষে মনোয়ার পাটোয়ারী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২৬ জুলাই) রাত প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও আহলাদিপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের ধুলদী পাওয়ার প্ল্যান্ট থেকে একটি মালবাহী ট্রেন খুলনার উদ্দেশে যাচ্ছিল। ট্রেনটির সামনের ইঞ্জিন কয়েকটি বগি নিয়ে রেলক্রসিং অতিক্রম করার পর রেলগেটের ব্যারিয়ার তুলে দেওয়া হয়। কিছুক্ষণ পর মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন থাকা বগিগুলো রেললাইন অতিক্রম করার সময় মহাসড়ক দিয়ে চলাচলরত একটি যাত্রীবাহী বাস, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মাহিন্দ্রার সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহলাদিপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ার পাটোয়ারী মারা যান।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোও ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ট্রেনের সঙ্গে বাস-অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ১, আহত ৭

প্রকাশের সময় : ০১:৩০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬