Dhaka ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত ১০ ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ‘মানুষ ওষুধ পায় না, অথচ এখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ; বাথরুমেও ছড়িয়ে-ছিটিয়ে আছে’ বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে রক্ষায় রাসুল (সা.)-এর শেখানো বিশেষ দোয়া

‘মানুষ ওষুধ পায় না, অথচ এখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ; বাথরুমেও ছড়িয়ে-ছিটিয়ে আছে’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 23

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকা এবং বাথরুমে সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, আর এখানে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ। বাথরুমেও ছড়িয়ে-ছিটিয়ে সরকারি ওষুধ।’

হাসপাতালের এসব অনিয়ম দেখে ঘটনাস্থলেই সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মন্ত্রী। পরে তিনি হাসপাতালের পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হয়েছে। বর্তমান চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়ে মন্ত্রী জানান, কিছুদিনের মধ্যেই এর টেন্ডার প্রক্রিয়ার কার্যক্রম শুরু হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘মানুষ ওষুধ পায় না, অথচ এখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ; বাথরুমেও ছড়িয়ে-ছিটিয়ে আছে’

প্রকাশের সময় : ০৬:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬