Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 30

রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেও প্রচলিত আইন অনুযায়ী আমৃত্যু বেশ কিছু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকারের কাছে মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

দেশের প্রচলিত বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ করেছেন কিংবা কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন করেছেন—এমন ব্যক্তি রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বশেষ যে বেতন পেতেন, তার ৭৫ শতাংশ হারে মৃত্যুর আগ পর্যন্ত মাসিক অবসরভাতা পাওয়ার অধিকারী হন।

দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতির জন্য অবসরভাতার পাশাপাশি আরও কিছু সুযোগ-সুবিধার বিধান রয়েছে।

আইন অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন। পাশাপাশি দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত পরিমাণ অর্থ বরাদ্দ থাকবে।

এ ছাড়া সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুবিধা, আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত বিল পরিশোধের সুবিধা পাবেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি একজন মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসা সুবিধা পাবেন। পাশাপাশি একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের ভেতরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধাও পাওয়ার কথা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

প্রকাশের সময় : ০৮:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬