Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মধুখালীতে স্কাউটসের গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের সঙ্গে মতবিনিময় মধুখালীতে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কাটার অভিযোগ, স্ত্রী শিকলবন্দি সরকারি বরাদ্দ ৬ লাখ হলেও পরিদর্শন কক্ষ সাজাতে ১৬ লাখ ব্যয় করলেন এমপি জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে আট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

যশোরে শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

মনির হোসেন, বেনাপোল
  • প্রকাশের সময় : ০১:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 16

যশোরের শার্শা উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলি চালক ও হেলপারসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

সোমবার ভোর ৬টার দিকে উপজেলার গোগা-রুদ্রপুর সড়কের রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামের শাহাজাহানের ছেলে রুবেল (৩০) গুরুতর আহত হন। এছাড়া আহত ট্রলি চালক আমিরুল ও হেলপার নিরব শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে ভোরে উষা, রুবেল ও নাহিদ একটি অ্যাপাচি মোটরসাইকেলে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। একই সময়ে ইটভাটা থেকে ইট আনতে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক আমিরুল। রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে উভয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সোহাগ হোসেন ঊষা ও মৃদুল হাসান নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাশার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। অভিভাবকদের স্বাক্ষর নিয়ে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনাকবলিত অ্যাপাচি মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যশোরে শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রকাশের সময় : ০১:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬