Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রবেশ আইন মামলায় পুলিশে সোপর্দ

মনির হোসেন, বেনাপোল
  • প্রকাশের সময় : ১০:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 81

ভারতীয় নাগরিক দাবি করা রেশমা বিবি ও তার শিশুসন্তানকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলার পর পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দিবাগত রাতে বিজিবি তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।

ওসি জানান, রেশমা ও তার শিশুসন্তানকে রাতভর পুলিশ হেফাজতে রাখা হয়। পরে রবিবার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে রেশমার ঘটনাটি প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। স্থানীয়দের ধারণা, আইনি প্রক্রিয়া শেষে তার নিজ দেশে ফেরার পথ সুগম হতে পারে।

রেশমা দাবি করেন, তিনি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পাকুর জেলার মহেশপুর থানার খাগড়া গ্রামের বাসিন্দা। তার স্বামী রাজু শেখ এবং বাবা বুলু শেখ ভারতে বসবাস করেন। মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় ভারতীয় পুলিশ তাকে এবং আরও কয়েকজনকে আটক করে। তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন।

তার ভাষ্য অনুযায়ী, পরে তাকে বিমানে কলকাতায় নেওয়া হয় এবং সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম বিভাগের একটি সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশে তার কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত না থাকায় বিপাকে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় বাসে করে বেনাপোলে পৌঁছান।

সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত ‘পুশইন’ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি পরিচয়ে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রবেশ আইন মামলায় পুলিশে সোপর্দ

প্রকাশের সময় : ১০:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬