Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

কাশিমপুর কারাগার থেকে পালাল নারী আসামি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 74

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আসামি রিম্পা (২১) মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি ছিলেন।

কারাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকেই রিম্পাকে খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। মহিলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীরা কারাগারের অভ্যন্তরে বহুবার তল্লাশি চালিয়েও তাকে শনাক্ত করতে পারেননি।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে কারাগার থেকে এক বন্দি পালানোর ঘটনা ঘটেছে। এ বিষয়ে আজ শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাশিমপুর কারাগার থেকে পালাল নারী আসামি

প্রকাশের সময় : ১০:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬