Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 71

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় দস্যু বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা ২৭টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জমা দেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় কোস্টগার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেজবাউল আলম বাগেরহাটে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে মোংলা থানাধীন সুন্দরবনের চরপুটিয়া খালসংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় দস্যু কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণের সময় দস্যুরা তিনটি বিদেশি বন্দুক, একটি এইট শুটার, একটি ফোর শুটার, পাঁচটি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, দুটি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেয়।

কোস্টগার্ড জানায়, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ জিম্মায় নেওয়ার পাশাপাশি আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আত্মসমর্পণকারী দস্যুরা খুলনার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা; বাগেরহাটের রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

প্রকাশের সময় : ০১:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬