Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সাংস্কৃতিক কর্মী স্বপন রায়ের মৃত্যুতে রাজবাড়ী জেলা উদীচীর শোক

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১১:৪৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 93

রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের সদস্য শিল্পী স্বপন রায় সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে মারা গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা এবং সাধারণ সম্পাদক মো. এজাজ আহম্মেদ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, স্বপন রায় শুধু একজন সংগীতশিল্পীই ছিলেন না, তিনি ছিলেন সাংস্কৃতিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা। তার মৃত্যুতে রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গন একজন নিষ্ঠাবান ও নিবেদিত সাংস্কৃতিক কর্মীকে হারালো।

তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংস্কৃতিক কর্মী স্বপন রায়ের মৃত্যুতে রাজবাড়ী জেলা উদীচীর শোক

প্রকাশের সময় : ১১:৪৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬