Dhaka ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 102

চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী (৭৮) মারা গেছেন।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নজরুল ইসলামের ভাগিনা মফিজুল ইসলাম জানান, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম নগরের বিভারলি হিল সোসাইটিতে তার বাসভবনের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

নজরুল ইসলাম চৌধুরী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং জাতীয় সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়। এরপর তিনি জনসমক্ষে খুব কমই দেখা দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

প্রকাশের সময় : ১২:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬