Dhaka ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার বিজেএসে সুপারিশপ্রাপ্ত; বিচারক হওয়ার পথে রাজবাড়ীর দুই কৃতী সন্তান

কবে কমবে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 67

টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকাতেও আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। এই বৃষ্টি আরও দুদিন অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার (১৫ মে) থেকে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে।

শনিবার (১১ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

নাজমুল হক বলেন, আগামী ২৪ ঘণ্টায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে। তাঁর ভাষ্য, ‘রোববার ও সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে।’

তিনি বলেন, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব মৌসুমি বায়ুর সঙ্গে মিলিত হওয়ায় এবং একই সঙ্গে বায়ুচাপের তারতম্য তৈরি হওয়ায় গত কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। এই আবহাওয়া পরিস্থিতির কারণেই দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এদিকে আগামী ৪৮ ঘণ্টায় তিস্তার পানি বেড়ে যেতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কবে কমবে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশের সময় : ০৮:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬