Dhaka ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 60

আজ (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা-সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।

১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। এরপর থেকে প্রতি বছর ১১ জুলাই দিবসটি পালিত হয়ে আসছে।

এ বছর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও অংশ নেবেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। পাশাপাশি জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল ১৯৮৯ সালে জনসংখ্যা ইস্যুতে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে জরুরি গুরুত্ব আরোপের লক্ষ্যে প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

প্রকাশের সময় : ১১:৫৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬