Dhaka ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার বিজেএসে সুপারিশপ্রাপ্ত; বিচারক হওয়ার পথে রাজবাড়ীর দুই কৃতী সন্তান

অনলাইনে অস্ত্রের রমরমা বেচাকেনা, অর্ডার করলেই পৌঁছে যাচ্ছে হাতে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 68

সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে ধারালো অস্ত্রের বেচাকেনার অভিযোগ উঠেছে। বিশেষ করে টিকটকের একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ধরনের অনলাইন চক্রের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, টিকটকে বিভিন্ন নামে পরিচালিত কয়েকটি অ্যাকাউন্টে ধারালো অস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করা হচ্ছে। আগ্রহীরা এসব পোস্টের মন্তব্যে মূল্য জানতে চাইছেন। পরে বিক্রেতারা ব্যক্তিগত বার্তার (ইনবক্স) মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে লেনদেন সম্পন্ন করছেন বলে অভিযোগ রয়েছে।

এমনই একটি টিকটক অ্যাকাউন্টে যোগাযোগ করলে বিক্রেতারা দুটি ধারালো অস্ত্রের জন্য মোট ৪ হাজার ১০০ টাকা মূল্য নির্ধারণ করেন এবং ডেলিভারি চার্জ হিসেবে অগ্রিম ৮০ টাকা পাঠাতে বলেন।

পরবর্তীতে রাজধানীর মোহাম্মদপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-সংলগ্ন এলাকায় মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি অস্ত্র দুটি সরবরাহ করেন বলে জানা যায়। তাদের সঙ্গে আলাপকালে তারা আরও বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহের সক্ষমতার দাবি করেন।

অনলাইনে অনুসন্ধানে অন্তত সাতটি টিকটক অ্যাকাউন্টে এ ধরনের ধারালো অস্ত্র বিক্রির কার্যক্রমের তথ্য পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাত, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, ছিনতাইকারী, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধীদের কাছে ধারালো অস্ত্র সরবরাহকারী অনলাইন চক্রের বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট নজরদারি চালাচ্ছে। তাদের বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: চ্যানেল ২৪

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনলাইনে অস্ত্রের রমরমা বেচাকেনা, অর্ডার করলেই পৌঁছে যাচ্ছে হাতে

প্রকাশের সময় : ০৮:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬