Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

এক দিনের বৃষ্টিতেই বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, ভিজে নষ্ট আমদানিকৃত পণ্য

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 72

মাত্র এক দিনের ভারী বৃষ্টিতেই বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরীণ অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা আবারও সামনে এসেছে। শুক্রবার (১০ জুলাই) টানা বর্ষণে বন্দরের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ায় বিভিন্ন শেডে রাখা আমদানিকৃত পণ্য পানিতে ভিজে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এতে আমদানিকারকদের কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে ড্রেন উপচে বন্দরের বিভিন্ন শেডে ঢুকে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১২, ১৩, ১৭ ও ১৮ নম্বর শেড। এসব শেডে সংরক্ষিত শত শত টেক্সটাইল রোল, সুতা ও অন্যান্য বাণিজ্যিক কাঁচামাল পানিতে তলিয়ে যায়। বিশেষ করে রোলের নিচের অংশ ভিজে যাওয়ায় অনেক পণ্য ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

ভুক্তভোগী আমদানিকারকরা জানান, বর্ষা মৌসুমে প্রতিবছরই বন্দরে একই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় তাদের বারবার আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সময়মতো পণ্য খালাসে বিলম্ব এবং পানিতে পণ্য নষ্ট হওয়ায় ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।

এ ঘটনায় বেনাপোল বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক সমিতি এবং স্থানীয় শ্রমিক সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করেছে। ব্যবসায়ী নেতারা বলেন, দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর হওয়া সত্ত্বেও এখানকার ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন না হওয়া অত্যন্ত হতাশাজনক।

তারা দ্রুত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, শেডগুলোর উচ্চতা বৃদ্ধি, পানি নিষ্কাশন পাম্প স্থাপন এবং বিদ্যমান ড্রেন সংস্কারের দাবি জানান। তাদের মতে, এসব সমস্যা দ্রুত সমাধান না হলে দেশের অন্যতম রাজস্ব আয়ের এই স্থলবন্দর বড় ধরনের সংকটে পড়তে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক দিনের বৃষ্টিতেই বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, ভিজে নষ্ট আমদানিকৃত পণ্য

প্রকাশের সময় : ০৮:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬