Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

যশোর আদালত চত্বরে প্রেমিকার সিঁথিতে সিঁদুর, পরে হাতাহাতি

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:২৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 59

এআই নির্মিত ছবি

যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে প্রেমিকার সিঁথিতে হঠাৎ সিঁদুর পরিয়ে দেওয়াকে কেন্দ্র করে এক যুবক ও তরুণীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আদালত পুলিশের হস্তক্ষেপে দু’জনকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তরুণীর বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায় এবং যুবকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার নাড়িকেলবাড়িয়া গ্রামে। তাদের মধ্যে প্রায় নয় বছরের প্রেমের সম্পর্ক রয়েছে।

জানা যায়, বিকেলে দু’জন আদালত চত্বরে অবস্থিত পরিত্যক্ত জজ আদালত ভবনের সামনে অবস্থান করছিলেন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে যুবক আগে থেকে সঙ্গে রাখা একটি সিঁদুরের কৌটা বের করে তরুণীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ করলে দু’জনের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনাটি দেখে এক আইনজীবী আদালতের পুলিশ পরিদর্শককে বিষয়টি অবহিত করেন। পরে আদালতের পুলিশ পরিদর্শক ইমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দু’জনকে আদালতের জিআরও কক্ষে নিয়ে যান। পরে সন্ধ্যায় তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আদালতের পুলিশ পরিদর্শক ইমদাদুল হক বলেন, “পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। আইনশৃঙ্খলা রক্ষার্থে দু’জনকে হেফাজতে নেওয়া হয় এবং পরে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “দু’জনকেই থানায় আনা হয়েছে। তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা এলে বিষয়টি শুনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যশোর আদালত চত্বরে প্রেমিকার সিঁথিতে সিঁদুর, পরে হাতাহাতি

প্রকাশের সময় : ০৮:২৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬