Dhaka ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ (ঝিনাইদহ)
  • প্রকাশের সময় : ১২:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 83

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে তিনি মহড়াস্থলে পৌঁছে সেনাসদস্যদের রণকৌশল, অপারেশনাল সক্ষমতা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সেনাপ্রধান উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জাতীয় সংকটে জনগণের পাশে থেকে দায়িত্ব পালনের জন্য সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল নোমান, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে যুদ্ধ প্রস্তুতি, সমন্বিত অভিযান পরিচালনার সক্ষমতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ গ্রীষ্মকালীন যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

প্রকাশের সময় : ১২:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬