Dhaka ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

গরমে ইউরিন ইনফেকশন: কারণ, লক্ষণ ও প্রতিরোধ

ডা. মো. বাবরুল আলম
  • প্রকাশের সময় : ০৪:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 8

গরমের সময় অতিরিক্ত তাপমাত্রা ও ঘামের কারণে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এর ফলে মূত্রনালিতে জীবাণুর সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) সাধারণত ই-কোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে এবং নারীদের মধ্যে এ রোগের প্রকোপ তুলনামূলক বেশি।

বিশেষজ্ঞদের মতে, নারীদের মূত্রনালি অপেক্ষাকৃত ছোট এবং মলদ্বারের কাছাকাছি হওয়ায় জীবাণু সহজেই মূত্রনালিতে প্রবেশ করতে পারে। অন্যদিকে পুরুষের প্রোস্টেট গ্রন্থি থেকে নির্গত তরল কিছু ব্যাকটেরিয়া ধ্বংসে সহায়তা করে, যা নারীদের ক্ষেত্রে অনুপস্থিত। এছাড়া যৌন মিলনের সময় মূত্রনালিতে আঘাত লাগলেও সংক্রমণের আশঙ্কা থাকে।

ইউটিআইয়ের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে ঘন ঘন প্রস্রাবের বেগ, প্রস্রাবের সময় জ্বালাপোড়া, তলপেটে ব্যথা, প্রস্রাব সম্পূর্ণ না হওয়ার অনুভূতি, প্রস্রাব ঘোলা বা দুর্গন্ধযুক্ত হওয়া এবং কখনও কখনও রক্তমিশ্রিত প্রস্রাব।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ইউটিআই হলে সঠিক অ্যান্টিবায়োটিক নির্বাচন এবং নির্ধারিত কোর্স সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করলে সংক্রমণ জটিল আকার ধারণ করতে পারে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করলে সংক্রমণ কমাতে সহায়তা করে।

ইউটিআই প্রতিরোধে প্রতিদিন পর্যাপ্ত পানি পান, দীর্ঘ সময় প্রস্রাব আটকে না রাখা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, যৌন মিলনের আগে ও পরে প্রস্রাব করা এবং সুতির অন্তর্বাস ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া ভিটামিন-সি সমৃদ্ধ খাবার প্রস্রাবে অম্লীয় পরিবেশ তৈরি করে, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধে সহায়ক হতে পারে।

লেখক: বিশেষজ্ঞ চিকিৎসক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গরমে ইউরিন ইনফেকশন: কারণ, লক্ষণ ও প্রতিরোধ

প্রকাশের সময় : ০৪:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬