Dhaka ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘মারামারি নয়, খেলাটা উপভোগ করুন’; শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক এতদিন কোথায় ছিল খামেনির লাশ মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল নিজ হাতে ৩০ পারা কোরআন লিখে নজির গড়লেন শিক্ষার্থী সুরাইয়া গরমে ইউরিন ইনফেকশন: কারণ, লক্ষণ ও প্রতিরোধ হাম উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু স্বীকৃতি না পাওয়ার অভিযোগ নারীর, শিক্ষক বললেন ‘ভরণপোষণ দিয়ে আসছি’ ৩ সন্তান রেখে মুয়াজ্জিনের সঙ্গে উধাও কানাডা প্রবাসীর স্ত্রী

স্বীকৃতি না পাওয়ার অভিযোগ নারীর, শিক্ষক বললেন ‘ভরণপোষণ দিয়ে আসছি’

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 27

নওগাঁর বদলগাছী উপজেলায় স্বামী ও সন্তানের স্বীকৃতি না পাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মুক্তা পারভীন নামে এক নারী। শুক্রবার (৩ জুলাই) সকালে বদলগাছীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মুক্তা পারভীন দাবি করেন, উপজেলার সদর ইউনিয়নের ভাতশাইল গ্রামের বাসিন্দা ও রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদের সঙ্গে তার বিবাহ হয়েছে এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। তবে বর্তমানে মোস্তাক আহমেদ তাকে ও সন্তানকে স্বীকৃতি দিচ্ছেন না এবং ভরণপোষণও বন্ধ করে দিয়েছেন।

তার দাবি, ২০১৮ সালে মোস্তাক আহমেদের সঙ্গে তার পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন এবং একপর্যায়ে তাদের ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়। সম্প্রতি তার স্বামী যোগাযোগ বন্ধ করে দেওয়ায় তিনি ও তার সন্তান মানবেতর জীবনযাপন করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

মুক্তা পারভীন বলেন, তার স্বামী যদি তাকে ও তার সন্তানকে অস্বীকার করেন, তাহলে তার সামনে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না।

তবে অভিযোগ অস্বীকার না করে মোস্তাক আহমেদ বলেন, তিনি ভরণপোষণ দিয়ে আসছেন। তার ভাষ্য, প্রথম স্ত্রী রেবেকা সুলতানা এ সম্পর্ক মেনে না নেওয়ায় কিছু সমস্যার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো মামলা হয়েছে কি না বা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বীকৃতি না পাওয়ার অভিযোগ নারীর, শিক্ষক বললেন ‘ভরণপোষণ দিয়ে আসছি’

প্রকাশের সময় : ০৪:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬