গুরুত্বপূর্ণ সংবাদ:
ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 18
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।
Tag :



















