Dhaka ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ নবজাতক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 90

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তবে জন্মের পর পাঁচ নবজাতকের মধ্যে চারজন মারা গেছে। বর্তমানে একটি ছেলে শিশু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার চিকিৎসক শিপ্রা ব্যানার্জি শুক্রবার (৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রসববেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের মধ্যে অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসবে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম হয়।

লেবার ওয়ার্ডের জ্যেষ্ঠ স্টাফ নার্স মিনতি সরকার জানান, শিশুগুলো সাত মাস পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়। প্রতিটি নবজাতকের ওজন ছিল মাত্র ৭০০ থেকে ৮০০ গ্রাম।

নবজাতক ও শিশু ওয়ার্ডের শিক্ষানবিশ চিকিৎসক প্রীতিরাজ পাল চৌধুরী বলেন, জন্মের পর পাঁচটি শিশুই জীবিত ছিল। তবে অত্যন্ত কম ওজন ও অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় তাদের নিবিড় নবজাতক পরিচর্যা (NICU) প্রয়োজন ছিল। হাসপাতালে পর্যাপ্ত NICU সুবিধা না থাকায় ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হলেও পরিবারের পক্ষ থেকে তা করা হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ নবজাতক

প্রকাশের সময় : ১১:৪২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬