Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

কালীগঞ্জে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক ব্যক্তি আটক

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 73

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে প্রশান্ত কুমার নামে এক ব্যক্তিকে থানায় নিয়ে গেছে পুলিশ।

রোববার (২৮ জুন) দুপুর ২টার দিকে শহরের কলেজপাড়া এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। তিনি কলেজপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে কলেজপাড়ার একটি চায়ের দোকানে ইসলাম ও সনাতন ধর্মাবলম্বী কয়েকজন ব্যক্তি ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় প্রশান্ত কুমার ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এতে উপস্থিত মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় উপস্থিত কয়েকজন সনাতন ধর্মাবলম্বী প্রশান্ত কুমারের বক্তব্যের প্রতিবাদ করেন এবং পরিস্থিতি শান্ত রাখার জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানান। তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই আ খ ম মনিরুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে ওই ব্যক্তিকে থানা হেফাজতে আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত এর বেশি কিছু বলা সম্ভব নয়।”

ঘটনার পর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক ব্যক্তি আটক

প্রকাশের সময় : ০৬:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬