Dhaka ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ : সংসদে অর্থমন্ত্রী কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : পররাষ্ট্র মন্ত্রণালয় কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ৮ নেতাকর্মী গ্রেফতার ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭ ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে: সংস্কৃতি মন্ত্রী সঞ্চয়পত্র বিক্রিতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি’র টাকা বিতরণ শুরু

শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি’র টাকা বিতরণ শুরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 6

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি’র টাকা বিতরণ কার্যক্রম বুধবার (২৪ জুন) থেকে শুরু হয়েছে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এ টাকা দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক চিঠিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর-২০২৫ এবং জানুয়ারি-জুন-২০২৬ কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি’র অর্থ বিতরণ কার্যক্রম বুধবার থেকে শুরু হচ্ছে। হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এইচএসপি-এমআইএস) সফটওয়্যারে বিদ্যমান ষষ্ঠ থেকে এক হাজার ২০০ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত সুবিধাভোগী শিক্ষার্থী, অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে জুলাই-ডিসেম্বর, ২০২৫ এবং জানুয়ারি-জুন, ২০২৬ কিস্তির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি’র অর্থ গভর্নমেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতিতে পাঠানো হচ্ছে। উপবৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী, অভিভাবকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পরপরই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে (এমএফএস) নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না। ক্যাশ আউট চার্জের টাকা সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে দেয়া হচ্ছে।

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) নম্বর অন্য কারো সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করেছে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি’র টাকা বিতরণ শুরু

প্রকাশের সময় : ০৫:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬