Dhaka ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের সন্ধান, গ্রেপ্তার ৩ কালীগঞ্জ থানায় ওসির মতবিনিময় সভা নিয়ে বিতর্ক, সাংবাদিকদের ক্ষোভ পোরসায় আমের আড়তে জমজমাট বেচাকেনা সূচকের ঊর্ধ্বগতি, ডিএসইতে লেনদেন ১ হাজার ২১১ কোটি টাকা জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে ঢুকতে পারবে জ্বালানি সরবরাহ জোরদারে ৩ কার্গো এলএনজি আমদানির অনুমোদন সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত করার উদ্যোগ সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী এক বছরের মধ্যে জবির আবাসিক হল নির্মাণের চেষ্টা করা হবে: শিক্ষামন্ত্রী

সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত করার উদ্যোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 15

জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রকল্পের অধীনে ইউএনডিপির সহযোগিতায় সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত ও যুগোপযোগী করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেছে সংসদের লাইব্রেরি কমিটি।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সাব-কমিটি-১-এর প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ লক্ষ্যে লাইব্রেরি কমিটির সদস্য সাঈদ আল নোমান, মীর আহমাদ বিন কাসেম ও হুম্মাম কাদের চৌধুরীসহ ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে সভার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় গ্রন্থাগার বিধির আলোকে আগ্রহী গবেষকদের জন্য সশরীরে অথবা অনলাইনে আবেদন করার ব্যবস্থা চালু, পাঁচ কর্মদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি এবং অধিবেশন চলাকালে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রন্থাগার ব্যবহারের সুযোগ দেওয়ার সুপারিশ করে।

এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সাঈদ আল নোমানকে সভাপতি করে একটি গবেষণা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সংসদ গ্রন্থাগারে দুজন আইটি কর্মকর্তা ও দুজন পরিচ্ছন্নতাকর্মী পদায়ন এবং জাতীয় সংসদ গ্রন্থাগারের প্রবেশপথে ডিজিটাল নামফলক স্থাপনের সুপারিশ করা হয়।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত করার উদ্যোগ

প্রকাশের সময় : ০৬:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬