Dhaka ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের সন্ধান, গ্রেপ্তার ৩ কালীগঞ্জ থানায় ওসির মতবিনিময় সভা নিয়ে বিতর্ক, সাংবাদিকদের ক্ষোভ পোরসায় আমের আড়তে জমজমাট বেচাকেনা সূচকের ঊর্ধ্বগতি, ডিএসইতে লেনদেন ১ হাজার ২১১ কোটি টাকা জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে ঢুকতে পারবে জ্বালানি সরবরাহ জোরদারে ৩ কার্গো এলএনজি আমদানির অনুমোদন সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত করার উদ্যোগ সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী এক বছরের মধ্যে জবির আবাসিক হল নির্মাণের চেষ্টা করা হবে: শিক্ষামন্ত্রী

দরজার সামনে কান্নার শব্দ, পলিথিন খুলতেই মিলল নবজাতক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 27

চট্টগ্রামের মিরসরাই উপজেলা-এ পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার দিকে একটি বাড়ির প্রধান ফটকের সামনে রাখা একটি পলিথিন ব্যাগে নড়াচড়া দেখতে পান পরিবারের সদস্যরা। কিছুক্ষণ পর ব্যাগের ভেতর থেকে কান্নার শব্দ শুনে তারা সেটি খুলে দেখেন সদ্য জন্ম নেওয়া একটি কন্যাশিশু সেখানে পড়ে আছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিশুটির শরীরে তখনও নবজাতকের নাভির চিহ্ন ছিল।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ ফারুক জানান, সকাল ১১টার দিকে স্থানীয়রা নবজাতকটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নবজাতক শিশুটিকে কারা এবং কী কারণে পরিত্যাগ করেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কে বা কারা নিষ্পাপ শিশুটিকে এভাবে ফেলে গেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দরজার সামনে কান্নার শব্দ, পলিথিন খুলতেই মিলল নবজাতক

প্রকাশের সময় : ০৪:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬