Dhaka ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের সন্ধান, গ্রেপ্তার ৩ কালীগঞ্জ থানায় ওসির মতবিনিময় সভা নিয়ে বিতর্ক, সাংবাদিকদের ক্ষোভ পোরসায় আমের আড়তে জমজমাট বেচাকেনা সূচকের ঊর্ধ্বগতি, ডিএসইতে লেনদেন ১ হাজার ২১১ কোটি টাকা জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে ঢুকতে পারবে জ্বালানি সরবরাহ জোরদারে ৩ কার্গো এলএনজি আমদানির অনুমোদন সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত করার উদ্যোগ সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী এক বছরের মধ্যে জবির আবাসিক হল নির্মাণের চেষ্টা করা হবে: শিক্ষামন্ত্রী

কবর থেকে সুগন্ধি আসার গুজব, স্বপ্নে বলেছেন ‘বেঁচে আছেন’— তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 30

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামে মৃত্যুর ১৮ দিন পর এক তরুণীর কবর খননের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্বপ্নে তাকে জীবিত দেখার দাবি এবং কবর থেকে সুগন্ধি বের হওয়ার গুজবকে কেন্দ্র করে স্বজনরা শত শত মানুষের উপস্থিতিতে কবরটি খনন করেন।

মরিয়ম নামের ওই তরুণী কয়েক বছর ধরে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে গত ২৮ মে ভোরে তার মৃত্যু হয়। ঈদের দিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, দাফনের কিছুদিন পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে মরিয়মের কবর থেকে সুগন্ধি বের হচ্ছে। একই সময়ে পরিবারের কয়েকজন সদস্য স্বপ্নে তাকে জীবিত দেখেছেন বলে দাবি করেন। এতে তাদের মধ্যে নানা ধরনের সন্দেহ ও কৌতূহলের সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে স্থানীয় আলেমদের সঙ্গে আলোচনা করলে তারা এসব ধারণাকে ভিত্তিহীন বলে মত দেন। তবুও মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের উপস্থিতিতে কবরটি খননের সিদ্ধান্ত নেন।

কবর খননের পর দেখা যায়, মরিয়মের মরদেহ স্বাভাবিক পচন প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। পরে মরদেহ পুনরায় আগের স্থানে দাফন করা হয় এবং কবরটি আগের মতো করে দেওয়া হয়।

স্থানীয়দের অনেকে জানান, কবর খননের পর কোনো ধরনের সুগন্ধি পাওয়া যায়নি। এছাড়া মরিয়ম জীবিত থাকার দাবিরও কোনো সত্যতা মেলেনি।

পরিবারের সদস্যরাও পরে স্বীকার করেন, কবর খোলার পর তাদের মনে তৈরি হওয়া সন্দেহ দূর হয়েছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কবর থেকে সুগন্ধি বের হওয়া এবং স্বপ্নে মরিয়মকে জীবিত দেখার বিষয়টি আগে জানানো হয়েছিল। তাদেরকে কবর খননের জন্য আদালতের অনুমতি প্রয়োজন বলে অবহিত করা হয়। তবে কবর খননের ঘটনাটি পরে তিনি জানতে পেরেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কবর থেকে সুগন্ধি আসার গুজব, স্বপ্নে বলেছেন ‘বেঁচে আছেন’— তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

প্রকাশের সময় : ০৩:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬