Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

শৈলকুপায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৩:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 110

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে বিয়ের দাবিতে এক নারী প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ার পর শেষ পর্যন্ত তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বারইহুদা গ্রামের আসমত বিশ্বাসের ছেলে প্লাবনের সঙ্গে একই গ্রামের জান্নাতুল মাওয়ার দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে এলাকায় বিভিন্ন সময় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জানা গেছে, কয়েক মাস আগে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। পরবর্তীতে উভয়েই জামিনে মুক্তি পান।

এদিকে, পারিবারিক জটিলতার কারণে জান্নাতুল মাওয়ার পূর্বের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে বলে স্থানীয়রা জানান। এরপর বিয়ের দাবিতে বুধবার গভীর রাতে তিনি প্লাবনের বাড়িতে গিয়ে অবস্থান নেন।

জান্নাতুল মাওয়া বলেন, “প্লাবনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিভিন্ন ঘটনার পর আমার পূর্বের সংসার ভেঙে যায়। বর্তমানে আমি তার সঙ্গে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নতুন জীবন শুরু করতে চাই।”

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনরা আলোচনায় বসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলোচনা শেষে উভয় পরিবারের সম্মতিতে বুধবার রাতে প্লাবন ও জান্নাতুল মাওয়ার বিয়ে সম্পন্ন হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও বিয়ে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে পরিস্থিতির অবসান হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শৈলকুপায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান

প্রকাশের সময় : ০৩:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬