Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

নেটওয়ার্কের খোঁজে আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক, ছবি ভাইরাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 100

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের অনলাইনে হাজিরা দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমগাছে উঠেছেন।

সোমবার (১৫ জুন) থেকে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে হাজিরা কার্যক্রম শুরু হওয়ার পর এ ঘটনা ঘটে। তার গাছে ওঠা অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতার ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হয়। তবে পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় আবু তাহের প্রথমে বিদ্যালয়ের ছাদ এবং পরে পাহাড়ের চূড়ায় গিয়েও সংযোগ পাননি। শেষ পর্যন্ত একটি আমগাছের ডালে উঠে নেটওয়ার্ক পেয়ে হাজিরার ছবি পাঠাতে সক্ষম হন।

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, জেলার ৭০৮টি বিদ্যালয়ের মধ্যে প্রথম দিনে ৫৩৮টির হাজিরার তথ্য পাওয়া গেছে। নেটওয়ার্ক সমস্যার কারণে বাকি ১৭০টি বিদ্যালয়ের তথ্য পাওয়া যায়নি।

বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্চয়ন চাকমা জানান, উপজেলায় ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৮টির হাজিরা পাওয়া গেছে, আর ২৮টি বিদ্যালয়ের ৮৩ জন শিক্ষকের হাজিরা পাওয়া যায়নি।

জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি নজির আহমদ তালুকদার বলেন, পাহাড়ি এলাকার অনেক স্থানে এখনো মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সুবিধা পৌঁছেনি। তাই এসব এলাকার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, আপাতত হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। নেটওয়ার্কবিহীন এলাকার তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেটওয়ার্কের খোঁজে আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক, ছবি ভাইরাল

প্রকাশের সময় : ১১:১৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬