Dhaka ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিবিরের ‘মিথ্যা গুম ও অপহরণের নাটক’র প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ শপিংমল-মার্কেট বন্ধের সময় নিয়ে নতুন গণবিজ্ঞপ্তি, না মানলেই ব্যবস্থা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫২ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি : শিক্ষামন্ত্রী সৌদি আরবে বসবাস ও কর্মসংস্থানে নতুন নিয়ম, নিতে হবে ওয়ার্ক পারমিট সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দাপট, তুরস্ককে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি : শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 11

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (সংগীত) পদ সৃজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ অসম্মতি জানিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম-এর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের শিক্ষক পদ সৃজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি প্রদান করা হয়েছে।

একই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোকে পর্যায়ক্রমে এক শিফটে রূপান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে আনন্দময় শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিম-এর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষক নিয়োগ বিধিমালায় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের কোনো বিধান নেই। তবে ভবিষ্যতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি : শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ০৫:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬