Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 11

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার দেলোয়ারের পুত্র মো. রাশেদুজ্জামান (২২); নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার আকরামের পুত্র মো. গালিব (১৮) ও কন্যা মোসা. সুরাইয়া (১২)। তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪টার দিকে তিনজন ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে গেলে আর উঠে আসেননি। বিষয়টি জানতে পেরে নারায়ণগঞ্জের ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির একপর্যায়ে বিকাল ৫টার দিকে ডুবুরিরা মো. রাশেদুজ্জামান ও তার শ্যালক মো. গালিবের মরদেহ উদ্ধার করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

‎জানা গেছে, নিহত গালিব তার বাবা আকরামের সঙ্গে ভ্যানে করে এলাকায় সবজি বিক্রি করতেন। আর রাশেদুজ্জামান ছিলেন তার দুলাভাই (আকরামের মেয়ের স্বামী)। তিনি কাজের সন্ধানে সম্প্রতি সিদ্ধিরগঞ্জে এসেছিলেন।

‎আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, ডিএনডি লেকে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার তল্লাশি শেষে তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ডিএনডি লেকে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। ‎একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশের সময় : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬