Dhaka ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের পুনর্বাসন করবে সরকার: ডা. জাহিদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 87

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সরকার তাদের পুনর্বাসন করবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা অধিকার পরিষদ আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, বাংলাদেশে আইনের সমস্যা নেই, তবে এর প্রয়োগে এবং আমাদের মানসিক সমস্যা রয়েছে। আমরা যত বেশি সভ্য হচ্ছি বলে মনে করছি, তত নীতি-নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছি। অফলাইনের চেয়ে অনলাইনে জুয়া বেশি হচ্ছে। নারী ও শিশুর অধিকার গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রের। এটি একটি বড় দায়িত্বপূর্ণ কাজ।

তিনি আরও বলেন, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায় এমনকি প্রত্যেক গ্রামে কিশোর-কিশোরী ক্লাব হওয়া উচিত। আইন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই কম। অনেকে আইনের প্রয়োগ এবং ব্যবহারের বিষয়ে জানেন না। অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার এবং সুরক্ষায় নানা পরামর্শ দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের পুনর্বাসন করবে সরকার: ডা. জাহিদ

প্রকাশের সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬