Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 85

চট্টগ্রামের রাউজান উপজেলায় দিন-দুপুরে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ উল হক চৌধুরীকে হত্যা করা হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ লোকজন এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে মিছিল-স্লোগান দিয়ে যাচ্ছে। এছাড়াও চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী অংশে অবরোধ করে বিক্ষোভ করছেন।

মাসুদ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তার বড় ভাই স্বপন চৌধুরী বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

রাউজান পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম বলেন, ‘একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে পর পর বেশ কয়েকটি গুলি করে পালিয়ে গেছে। নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তি দাবি জানাচ্ছি।’

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘পাহাড়তলী চৌমুহনী বাজারে মাসুদ নামে এক ব্যক্তিকে কে বা কারা গুলি করে হত্যা করে পালিয়ে গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রকাশ্যে উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

প্রকাশের সময় : ০৫:১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬