Dhaka ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 31

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাইক্রোবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আদভিক (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় সংলগ্ন ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদভিক দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রী ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। অপরদিকে একটি ইজিবাইক রাজবাড়ী থেকে পাংশার দিকে আসছিল। পথিমধ্যে কলেজ মোড় ইটভাটা এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় আদভিকের মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও ইজিবাইক জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

প্রকাশের সময় : ১০:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬