Dhaka ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

জামালপুর সীমান্তে ফের উত্তেজনা, ভারতীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 95

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে ফের চরম উত্তেজনা দেখা দিয়েছে। বিজিবি ও বিএসএফের পাশাপাশি দুই দেশের সাধারণ নাগরিকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে বাংলাদেশিদের ধাওয়ায় পিছু হঠে ভারতীয় নাগরিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বকশীগঞ্জের রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হলে ওই ব্যক্তিকে শূন্যরেখায় ফেলে চলে যায় বিএসএফ সদস্যরা। ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা বাধা দেন, পরে তিনি আবার শূন্যরেখায় ফিরে যান।

এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো পক্ষই ওই ব্যক্তিকে নিতে রাজি হয়নি। এরপর থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। বিকেল ৫টার দিকে কাঁটাতারের বেড়া পেরিয়ে দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বাংলাদেশিদের ধাওয়ায় পিছু হঠে ভারতীয়রা।

স্থানীয় এক বাংলাদেশি নাগরিক বলেন, বিএসএফ প্রতিনিয়ত পুশইনের চেষ্টা করছে। আমরা বিজিবিকে সহযোগিতা করতে গেলেই তারা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। বিকেলে ভারতের কয়েকজন যুবক বাংলাদেশিদের লক্ষ্য করে ঢিল ছুড়লে আমরাও পাল্টা ঢিল ছুড়ি। আমাদের প্রতিরোধের মুখে তারা পালাতে বাধ্য হয়।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে শূন্যরেখা অতিক্রম না করতে প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি। তারপরও দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামালপুর সীমান্তে ফের উত্তেজনা, ভারতীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশের সময় : ১১:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬