Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ক্ষতিপূরণ আদ্-দ্বীন হাসপাতালের বিষয়, সরকারের সিদ্ধান্ত অপরিবর্তিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 96

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে এ ঘটনায় সরকারের নেওয়া অবস্থান বা সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আইনজীবীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেবে কি না, কত পরিমাণ দেবে—সেটি তাদের নিজস্ব বিষয়। এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই। তবে ক্ষতিপূরণ দেওয়ার কারণে হাসপাতালের বিরুদ্ধে সরকারের গৃহীত সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না।”

তিনি জানান, শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব জমা দেওয়ার জন্য আরও দুই দিন সময় দেওয়া হয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “জনস্বার্থ রক্ষার প্রশ্নে সরকার এক বিন্দুও ছাড় দেবে না। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”

এ সময় দেশের ওষুধ শিল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে। দেশীয় প্রতিষ্ঠানগুলো ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হলে এ বাজার আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হাম প্রতিরোধে চলমান কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী জানান, হামের অ্যান্টিবডি তৈরি হতে আগামী ২০ জুন পর্যন্ত সময় লাগবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্ষতিপূরণ আদ্-দ্বীন হাসপাতালের বিষয়, সরকারের সিদ্ধান্ত অপরিবর্তিত

প্রকাশের সময় : ০৬:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬