Dhaka ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪: যাত্রী কল্যাণ সমিতি গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল কোটচাঁদপুরে তেলবাহী মালগাড়ির তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্প-মোজতবা বৈঠকের সম্ভাবনা নাকচ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার বিশ্বকাপ ঘিরে জুয়ার রমরমা, শঙ্কায় পরিবার ও সমাজ

এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪: যাত্রী কল্যাণ সমিতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 25

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ১৫ দিনে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত ও ১ হাজার ২৯৪ জন আহত হয়েছেন।

রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।

একই সময়ে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন এবং নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ১ হাজার ৩৪০ জন আহত হয়েছেন।

সংগঠনের তথ্যমতে, গত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা ৩ দশমিক ৯৫ শতাংশ, প্রাণহানি ৩ দশমিক ০৭ শতাংশ এবং আহত ৯ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।

এবারও দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ১৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৯ জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার প্রায় ৩৮ দশমিক ৮৩ শতাংশ।

সংগঠনটির দাবি, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, চালকের বিশ্রামহীনতা এবং ভাঙাচোরা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। এছাড়া ঈদে অতিরিক্ত যাত্রী চাপ ও যানবাহনের ত্রুটিও বড় ভূমিকা রেখেছে।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, ঈদকেন্দ্রিক স্বল্পমেয়াদি উদ্যোগ নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আধুনিক গণপরিবহন ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর সড়ক নিয়ন্ত্রণ এবং চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করলেই দুর্ঘটনা কমানো সম্ভব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪: যাত্রী কল্যাণ সমিতি

প্রকাশের সময় : ০১:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬