Dhaka ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অস্ট্রেলিয়ায় এক লাখ তেলাপোকা জব্দ, মূল্য দেড় লাখ ডলার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে সরকার নিয়ে কটূক্তির পর বিএনপির ক্ষোভ, জামায়াত নেতার দুঃখ প্রকাশ বিশ্বকাপে প্রথমবার ইতিহাস গড়তে আসছে ৫ নতুন দেশ মান্দা ও পত্নীতলায় পৃথক অভিযানে মাদকসহ দুই কারবারি গ্রেফতার শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল প্রত্যাহার বাজেট অধিবেশন: সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 16

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমিতাভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আব্দুস সামাদের ছে‌লে কালাম (৩০)।

পুলিশ জানায়, রাতে ঢাকাগামী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি বাস এসে ওই বাসটিকে ধাক্কা দেয়।

এতে দুই বাসের অন্তত ২৭ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল খান বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০২:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬