Dhaka ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর : শামা ওবায়েদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 95

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মন্ত্রিত্বে বহাল থাকবেন কি না, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, খলিলুর রহমানকে নতুন দায়িত্বটি নিষ্ঠার সঙ্গে পালন করতে হলে তাকে সেখানে পর্যাপ্ত সময় দিতে হবে। তবে এর অর্থ এই নয় যে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। বিষয়টি প্রধানমন্ত্রী এবং খলিলুর রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

গত মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। প্রায় চার দশক পর বাংলাদেশ এ পদে নির্বাচিত হলো।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত কোনো তথ্যকে গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। তবে বিভিন্ন দেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে সফরের আমন্ত্রণ এসেছে বলে জানান তিনি।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, একটি রাজ্যের পরাজিত ব্যক্তি কী বললেন, তা সরকার আমলে নিচ্ছে না।

তিনি আরও জানান, হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর : শামা ওবায়েদ

প্রকাশের সময় : ০৪:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬