Dhaka ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
খানজাহান আলীর দিঘিতে শিশুকে টেনে নিয়ে গেল কুমির শৈলকুপায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা এলাকাবাসীর গলার কাঁটা কোটালীপাড়ায় চোর আটককে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ২০ নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক টেস্টে আলো স্বল্পতায় লাল বলের বদলে গোলাপি বল, পরীক্ষামূলক অনুমোদন নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনা হবে রিকশা-অটোরিকশা : ডিএসসিসি প্রশাসক যেসব ব্যথাকে কখনোই অবহেলা করা উচিত নয়

ফটিকছড়িতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন দিলেন স্থানীয়রা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 31

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছেন।

সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুহাম্মদ শাহজাহান ও তার ছেলে মুহাম্মদ আরিফ। তারা উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবা ও ছেলে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি বিআরটিসি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন দেন। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ ইয়াসিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে আটক করে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফটিকছড়িতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন দিলেন স্থানীয়রা

প্রকাশের সময় : ০২:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬