Dhaka ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাই সরকারের একমাত্র কাজ নয় : তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 97

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়; দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখাও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সোমবার সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, জ্বালানি সংকট শুরুর পর থেকে আমদানি-নির্ভর দেশগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম সমন্বয় করেছে। তবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে আগের দাম বহাল রেখেছিল, যদিও দেশটি জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় অর্থ মন্ত্রণালয় ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিচ্ছে। বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ-এর নেতৃত্বাধীন কমিটির পরামর্শ বিবেচনায় রেখেই জ্বালানি মূল্য নির্ধারণ করা হচ্ছে।

তথ্যমন্ত্রীর ভাষ্য, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয়ের বাস্তবতা মাথায় রেখেই সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। তাই শুধু জনতুষ্টির জন্য নয়, দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাও সরকারের লক্ষ্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাই সরকারের একমাত্র কাজ নয় : তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০২:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬