Dhaka ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইনমন্ত্রীর সাথে কালীগঞ্জ বিএনপি নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময় রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামির সর্বোচ্চ শাস্তি হবে, আশা আইনমন্ত্রীর জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে পাংশায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধি দল ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত-ব্যাংক স্বাস্থ্য পরীক্ষার পর ট্রাম্পের সর্বশেষ অবস্থা জানাল হোয়াইট হাউস ভারতে মারা গেলেন হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলায় সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক কোটালীপাড়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত-ব্যাংক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / 9

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। দীর্ঘ ছুটি শেষে লাখো কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।

ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপও বাড়ছে।

এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। ঈদের আগে নির্ধারিত ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আরও একদিন যোগ করে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি দেওয়া হয়। ব্যাংক, বিমা ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও এই ছুটি ভোগ করেন।

ছুটির আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখা হয়েছিল। এছাড়া ২৮ মে ছিল ঈদুল আজহার সাধারণ ছুটি। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি ভোগ করেন চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট জরুরি সেবাখাত ছুটির আওতার বাইরে ছিল। হাসপাতাল, চিকিৎসাসেবা ও ওষুধ পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও নিয়মিত দায়িত্ব পালন করেছেন।

এদিকে, ছুটি শেষে সোমবার থেকে শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আগের সূচি অনুযায়ী লেনদেন পরিচালিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত-ব্যাংক

প্রকাশের সময় : ০৯:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬