Dhaka ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাস্তা থেকে তরুণদের ধরে সেনাবাহিনীতে পাঠানোর অভিযোগ, মিয়ানমারজুড়ে আতঙ্ক বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজবাড়ীর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাবিলের মৃত্যু নওগাঁয় উৎসবমুখর পরিবেশে ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪

বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / 133

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনয় দক্ষতা ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। দেশীয় অঙ্গনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও তার কাজ সমাদৃত হয়েছে। এবার ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন, প্রেম এবং বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন জানান, তিনি এখনও বিয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গীর খোঁজে রয়েছেন। একই সঙ্গে অতীতের প্রেমের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি।

এর আগে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। সে প্রসঙ্গে বাঁধন বলেন, “হ্যাঁ, অবশ্যই তার সঙ্গে আমার একটি সম্পর্ক ছিল এবং সেটি প্রায় চার বছর স্থায়ী হয়েছিল।”

নতুন করে প্রেম বা বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল। এমনকি বিয়ে করার মতো একজন মানুষও খুঁজে পেয়েছিলেন বলে জানান তিনি।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বাঁধন বলেন, “মাঝখানে বিয়েও করতে চেয়েছিলাম। অনেক খুঁজেছি, কিন্তু বিয়ের জন্য উপযুক্ত পাত্র পাইনি। এখনও খুঁজছি। যদি কাউকে পাই, আবার প্রেম করব। প্রেমে থাকতে চাই। বিয়ের পরিকল্পনা সত্যিই ছিল, তবে সেই মানুষটিও হতে হবে উপযুক্ত।”

তিনি আরও বলেন, “একজনকে পেয়েছিলাম, যার মা আমাকে খুব পছন্দ করতেন। কিন্তু পরে সেই মানুষটিই সরে গেছেন। তাই এখনও বিয়ে করার মতো পাত্র খুঁজে পাইনি। প্রেম করার মতো মানুষ পাওয়া যায়, কিন্তু বিয়ের জন্য উপযুক্ত মানুষ পাওয়াটাই আসল বিষয়।”

এদিকে, গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত বনলতা এক্সপ্রেস সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন বাঁধন। চলতি ঈদে তার নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও সাম্প্রতিক কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ এখনো তুঙ্গে রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

প্রকাশের সময় : ০৬:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬