Dhaka ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

আবার ঢাকায় গাইবেন অনুপম রায়, জুনে বসছে কনসার্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 83

দীর্ঘদিন পর আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। আগামী জুন মাসে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি বিশেষ আয়োজনে পারফর্ম করবেন তিনি।

কলকাতা থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘দ্য অনুপম রায় ব্যান্ড’-এর ম্যানেজার রানা সিং রায়। তিনি জানান, আগামী ২৬ জুন বাংলাদেশে পারফর্ম করবেন অনুপম রায়। এ নিয়ে সব ধরনের আলোচনা চূড়ান্ত হয়েছে।

জানা গেছে, বাংলাদেশের আয়োজন প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন ইতোমধ্যে কনসার্ট আয়োজনের জন্য চুক্তি সম্পন্ন করেছে। তবে অনুষ্ঠানস্থল এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে আয়োজক প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যমেও কনসার্টের আভাস দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, “এক শহর, এক মঞ্চ, একটাই সত্যিকারের সাউন্ড—এই জুনে অবিস্মরণীয় এক সন্ধ্যা নিয়ে আবারও ঢাকায় আসছে অনুপম রায় ও তার ব্যান্ড।”

এর আগে অনুপম রায় ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন। এছাড়া ২০২৩ সালের জুলাইয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা-তে অনুষ্ঠিত ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টেও পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবার ঢাকায় গাইবেন অনুপম রায়, জুনে বসছে কনসার্ট

প্রকাশের সময় : ১০:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬