Dhaka ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘চ্যালেঞ্জ থাকলেও একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার শঙ্কা, আদ-দ্বীনে বোম ডিসপোজাল ইউনিটের তদন্ত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে: সেতুমন্ত্রী রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া ইসলাম পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ বাসে ধাক্কা, নিহত ৪ একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী পুলিশের নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তারা আদ–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিমি যানজট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 33

ঈদযাত্রার শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ, টানা বৃষ্টি, দুর্ঘটনা এবং বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে পড়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বুধবার (২৭ মে) ভোররাত থেকে যমুনা সেতু থেকে মির্জাপুর পর্যন্ত দীর্ঘ সড়কে কোথাও থেমে থেমে, আবার কোথাও দীর্ঘক্ষণ স্থির হয়ে আছে যানবাহন। কিছু স্থানে ধীরগতিতে চলাচল করছে গাড়ি।

এদিকে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও বাসের ছাদে করে গন্তব্যে যাচ্ছেন অনেক যাত্রী। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ঈদে বাড়ি ফেরা সাধারণ মানুষ। বিশেষ করে বাস না পেয়ে ট্রাক, পিকআপ কিংবা অন্য যানবাহনের ছাদে যাত্রা করা যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে যাতায়াত করা নারী ও শিশুদের ভোগান্তিও ছিল চোখে পড়ার মতো।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

টাঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ উদ্দিন বলেন, অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানবাহন ধীরগতিতে চলছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিমি যানজট

প্রকাশের সময় : ১০:৩১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬