Dhaka ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘চ্যালেঞ্জ থাকলেও একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার শঙ্কা, আদ-দ্বীনে বোম ডিসপোজাল ইউনিটের তদন্ত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে: সেতুমন্ত্রী রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া ইসলাম পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ বাসে ধাক্কা, নিহত ৪ একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী পুলিশের নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তারা আদ–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 15

চাঁদপুরের প্রায় অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বুধবার (২৭ মে) সকালে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রায় একশ বছর আগে ১৯২৮ সালে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে আগাম রোজা ও ঈদ উদযাপনের প্রচলন করেন সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রহ.)। সেই ধারাবাহিকতায় তার অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর ও সুরঙ্গচাইলসহ বিভিন্ন গ্রামের মানুষ এ ঈদ উদযাপনে অংশ নেন। এছাড়া ফরিদগঞ্জ, মতলব উত্তরসহ জেলার আরও কয়েকটি উপজেলার গ্রামেও একযোগে ঈদের নামাজ আদায় করা হয়।

সকালে সমেশপুর ঈদগাহ মাঠ, সাদ্রা দরবার শরীফ মাঠ, বিভিন্ন মাদ্রাসা মাঠ ও জামে মসজিদসহ অন্তত ৩০টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

প্রকাশের সময় : ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬