Dhaka ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

টার্গেট পশুর হাটের ক্রেতা-বিক্রেতা, অজ্ঞান করে লুট করাই কাজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:২১:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 21

মাদারীপুরে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন উপকরণ মধু, হালুয়া, সরিষার তেল, কালো কালি, সাদা স্কচটেপ, পলিথিন ব্যাগ, সেকারিন ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (২৩ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা।

গ্রেফতারকৃতরা হলেন- ভোলা সদরের পশ্চিম ইলিশা গ্রামের শাহ আলম মিজির ছেলে মো. কালাম হোসেন, মাদারীপুর সদর উপজেলার চরমুগুগরিয়া গুচ্ছগ্রাম এলাকার মৃত সিরাজুল হাওলাদারের ছেলে মো. জাকির হাওলাদার ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের রশিদ মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা। এর মধ্যে কালামের বিরুদ্ধে নয়টি, জাহাঙ্গীরের বিরুদ্ধে সাতটি ও জাকিরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের টার্গেট করে টাকা-পয়সাসহ সর্বস্ব লুট করতে মাঠে নেমেছে অজ্ঞান পার্টি। কোরবানির পশুর হাটে লুট করে তারা থাকে আবাসিক হোটেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে চক্রের বাকি সদস্যদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টার্গেট পশুর হাটের ক্রেতা-বিক্রেতা, অজ্ঞান করে লুট করাই কাজ

প্রকাশের সময় : ০৩:২১:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬