Dhaka ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা: শাকিব খান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 88

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের মধ্যে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন মেগাস্টার শাকিব খান। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় বিলম্ব ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করে তোলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাকিব খান বলেন, একটি শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য বেদনার। তার ভাষায়, রামিসার মতো নৃশংস ঘটনার বিচার সমাজের মানবিকতা, নিরাপত্তা এবং বিচারব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

তিনি আরও বলেন, এ ধরনের জঘন্য অপরাধে প্রয়োজন স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি, যা ভবিষ্যতের অপরাধীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

বিচার বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাকিব খান বলেন, এখন সময় আইনের কঠোর প্রয়োগের। তার মতে, বিচার দেরি হলে তা ভুক্তভোগী পরিবারের কষ্ট আরও বাড়িয়ে তোলে।

তিনি বলেন, “এখন সময় আইনের কঠোর প্রয়োগের, যাতে আর কোনো রামিসাকে এমন নির্মমতার শিকার হতে না হয়, আর কোনো বাবা-মাকে বলতে না হয়—আমরা বিচার চাই না, এ দেশে বিচার নেই।”

এ ঘটনায় শুধু শাকিব খান নন, কনকচাঁপা, রুম্মান রশীদ খান, বিজরী বরকতউল্লাহ, চয়নিকা চৌধুরী, কাজল আরেফিন অমি, মাবরুর রশীদ বান্নাহ, শবনম ফারিয়া, এলিনা শাম্মীসহ একাধিক শোবিজ ব্যক্তিত্বও দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা: শাকিব খান

প্রকাশের সময় : ০৮:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬