Dhaka ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত রামিসার বাবা ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এমটি ফসিল পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত তিনটি ইনজেকশন দিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ইলন মাস্কের পেছনে ‘ছদ্মবেশে’ চীনা নারী জেনারেল, আতিথেয়তার আড়ালে গুপ্তচরবৃত্তির অভিযোগ শিশুকে লিচু খেতে দেওয়ার সময় সতর্ক থাকুন বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা: শাকিব খান বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার হাম ও উপসর্গে এ পর্যন্ত মৃত্যু ৪৯৯, ঢাকায় সর্বোচ্চ ২১০

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি’র ১৬ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 10

নৌপরিবহন মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শনে কর্মস্থলে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সম্প্রতি বরিশাল ও ঢাকায় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত এবং অনেককে নির্ধারিত সময়ের পরে অফিসে উপস্থিত হতে দেখা যায়।

এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জনসহ মোট ১৩ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করেছে।

এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরও ৩ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি করেছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি’র ১৬ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

প্রকাশের সময় : ০৬:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬