Dhaka ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবার আক্ষেপ সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে : অর্থমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না : ডিএমপি কমিশনার নওগাঁ ডিবি পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই : মির্জা ফখরুল

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 15

গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার দুপুর ২টায় গাজীপুরের ধরপাড়ার সাতাইশ চৌরাস্তায় এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ও সচিব সাইদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পাশাপাশি একটি স্মারক বৃক্ষরোপণও করেন তিনি। পরে প্রধান অতিথি হিসেবে সুধী সমাবেশে অংশ নেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সাতাইশ চৌরাস্তার ধরপাড়া এলাকায় প্রায় ৮ একর জমির ওপর এই ইনস্টিটিউট নির্মিত হবে। এখানে প্রশাসনিক ভবন ও প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক ভবন থাকবে।

তাদের মতে, এই ইনস্টিটিউট দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যতম দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬