Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 92

মরক্কোর পররাষ্ট্র, আফ্রিকান সহযোগিতা ও প্রবাসী বিষয়ক মন্ত্রী নাসের বুরিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মরক্কোর রাজধানী রাবাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী।

বুধবার (২০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় পক্ষ রাজনৈতিক সম্পর্ককে এগিয়ে নিতে ধারাবাহিক উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফরের কথা সশ্রদ্ধভাবে স্মরণ করেন এবং রাবাতে তার নামে একটি সড়কের নামকরণ করে দেশটিকে সম্মানিত করার জন্য মরক্কোর উদারতার প্রশংসা করেন।

উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, বস্ত্র, ঔষধশিল্প, মৃৎশিল্প, ক্রীড়া, সংস্কৃতি, কৃষি, শিক্ষা, নারী ক্ষমতায়ন, জাহাজ নির্মাণ এবং জনগণের মধ্যে সংযোগসহ বিভিন্ন খাতে বাংলাদেশ-মরক্কো সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

চলমান সহযোগিতা মূল্যায়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন ক্ষেত্র অন্বেষণের জন্য তারা যত দ্রুত সম্ভব ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরবর্তী দফার যৌথ পরামর্শ সভা আহ্বান করতে সম্মত হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

প্রকাশের সময় : ১২:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬