Dhaka ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘জানার পরও মানুষ ক্ষতির দিকে দৌড়াচ্ছে, এটা বোধহয় শুধু বাংলাদেশেই সম্ভব’ ‘এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ’ রাজবাড়ীতে দৈনিক আইন বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের স্বার্থ নষ্ট হয়, এমন চুক্তি করবে না সরকার: স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁয় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি স্বামীর দেহ টুকরো টুকরো করা স্ত্রী বললেন- ‘জীবনে কখনো একটা পিঁপড়াও মারিনি’ স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী

পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 16

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছে।

শনিবার রাজধানীর পল্লবী পুরাতন থানার সামনে পল্লবী কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করায় তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিষ্ঠানটি দুর্বল অবস্থায় পৌঁছেছিল। তবে বর্তমান সরকার পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিয়ে জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করা যাবে না। জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

আমিনুল হক বলেন, “আমি সবসময় মানুষকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানাই। স্কুল, মসজিদ-মাদরাসা, সামাজিক অনুষ্ঠান কিংবা রাজনৈতিক কর্মসূচি—সব জায়গাতেই আমি একই কথা বলি। জনগণের সহযোগিতা ছাড়া কোনো বাহিনীর পক্ষেই অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৬:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬